রাইড পেতে আর গুনতে হবে না বাড়তি টাকা! অ্যাপ ক্যাবের নিয়ম বদলে বড় ঘোষণা কেন্দ্রের – এবেলা

রাইড পেতে আর গুনতে হবে না বাড়তি টাকা! অ্যাপ ক্যাবের নিয়ম বদলে বড় ঘোষণা কেন্দ্রের – এবেলা

এবেলা ডেস্কঃ

অ্যাপ ক্যাব বুক করতে গিয়ে বাড়তি টাকা দেওয়ার দিন শেষ! ওলা, উবার বা র‍্যাপিডো-র মতো প্ল্যাটফর্মে দ্রুত রাইড পাওয়ার আশায় যাত্রীদের যে অতিরিক্ত ‘টিপ’ দিতে হতো, তা সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এতদিন বুকিংয়ের সময় ‘অ্যাডভান্স টিপ’ বা রাইড কনফার্ম করার প্রলোভন দেখিয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ছিল বিস্তর। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ অনুযায়ী, মোটর ভেহিকল অ্যাগ্রিগেটর গাইডলাইনস ২০২৫ মেনে এখন থেকে রাইড বুকিংয়ের সময় কোনো অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। এর ফলে নির্ধারিত ভাড়ার বাইরে যাত্রীদের ওপর বাড়তি খরচের যে চাপ তৈরি হয়েছিল, তা অনেকটাই কমবে।

তবে যাত্রা শেষে পরিষেবা সন্তোষজনক মনে হলে যাত্রী নিজের ইচ্ছায় চালককে টিপ দিতে পারবেন। সেক্ষেত্রে সেই পুরো টাকাটি সরাসরি চালকের অ্যাকাউন্টে জমা হবে, অ্যাপ সংস্থা সেখান থেকে কোনো অংশ নিতে পারবে না। সরকারের এই সিদ্ধান্তে ভাড়ার কাঠামোয় স্বচ্ছতা আসার পাশাপাশি যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হবে বলে আশা করা হচ্ছে। এখন সংস্থাগুলো কত দ্রুত তাদের অ্যাপের বুকিং প্রক্রিয়ায় এই নিয়ম কার্যকর করে, সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *