রাখিবন্ধনের বাজারে মোদি ও শুভেন্দুর ছবি দেওয়া রাজনৈতিক রাখির নজিরবিহীন চাহিদা – এবেলা

এবেলা ডেস্কঃ
উৎসবের মরসুমে রাখির বাজারে চেনা নকশার বদলে এখন মূল আকর্ষণ হয়ে উঠেছে রাজনৈতিক প্রতীক ও নেতৃত্বের ছবি। সিউড়ির বাজারে অন্যান্য কারুকাজ বা কার্টুন চরিত্রের রাখি ছাপিয়ে এবার ক্রেতাদের নজর কাড়ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির পদ্ম প্রতীক সংবলিত বিশেষ রাখি। দলীয় কর্মসূচির পাশাপাশি সাধারণ ক্রেতাদের মধ্যেও এই নতুন ধরনের রাখির ব্যাপক আগ্রহ দেখা দেওয়ায় বাজারজুড়ে তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা।
স্থানীয় রাখি প্রস্তুতকারকদের দাবি, গত কয়েক বছরের তুলনায় এবার রাজনৈতিক নকশার রাখির বরাত মিলেছে রেকর্ড পরিমাণে। সিউড়ির ব্যবসায়ী অক্ষয় মালাকার জানান, প্রাথমিক ভাব প্রাপ্ত দু’হাজার রাখির চাহিদার ওপর ভিত্তি করে তাঁরা প্রায় পাঁচ হাজার রাখি তৈরির প্রস্তুতি নিয়েছেন। এর আগে সরকারি উদ্যোগে রাজনৈতিক প্রতীকযুক্ত রাখি তৈরি হলেও তা মূলত সরকারি অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এবার খুচরো বাজারেও এই রাখির চাহিদা ঊর্ধ্বমুখী, যা প্রস্তুতকারকদের উৎসাহিত করছে।
