রাগে বড় সিদ্ধান্ত! ভারতকে ‘শিক্ষা’ দিতে কত বেশি দামে চিনা বিদ্যুৎ কিনছে বাংলাদেশ? – এবেলা

রাগে বড় সিদ্ধান্ত! ভারতকে ‘শিক্ষা’ দিতে কত বেশি দামে চিনা বিদ্যুৎ কিনছে বাংলাদেশ? – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের থেকে কম খরচে বিদ্যুৎ পাওয়ার সুবিধা থাকা সত্ত্বেও, বিপুল বেশি দামে চিনা কো ম্পা নির থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়ে চর্চায় বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকার। ভারতীয় বিদ্যুৎ সংস্থার সামান্য চার্জ বৃদ্ধির পরই নয়াদিল্লি তা অনুরোধক্রমে কমিয়ে আনলেও, বাংলাদেশ চিনের একটি সংস্থার সঙ্গে আমিনাবাজারে ৪২ মেগাওয়াটের বর্জ্যভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে ভারত থেকে আমদানিকৃত বিদ্যুতের ইউনিটপ্রতি দাম ছিল মাত্র ১১ টাকা, সেখানে চিনা প্রকল্পের এই বিদ্যুতের জন্য প্রতি ইউনিটে গুনতে হবে ২৫ টাকা—যা প্রায় ১২৭ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারের ওঠানামা ও অভ্যন্তরীণ গ্যাস সঙ্কটে দীর্ঘ লোডশেডিংয়ের মধ্যে এমন ব্যয়বহুল পদক্ষেপ আমজনতার অসন্তোষ আরও বাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্ত কেবল অর্থনৈতিক নয়, বরং এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক মেরুকরণ। কারণ ভারত নির্ভরতা কমানোর পাশাপাশি সম্প্রতি পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবের মতো দেশের সমন্বয়ে গঠিত প্রস্তাবিত সামরিক বা প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে ঢাকা। চাহিদার ১৫ শতাংশের বেশি বিদ্যুৎ সরবরাহকারী ভারতের সঙ্গে এই ধরণের পদক্ষেপে দুই দেশের দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কে বড় ধরণের প্রভাব পড়তে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল। একই সাথে অভ্যন্তরীণ আর্থিক টানাটানির দিনে বিদ্যুৎ আমদানির অতিরিক্ত বোঝা সাধারণ মানুষের ওপর নতুন চাপ তৈরি করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *