রাজভবনে মেগা রদবদল! ৬ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি, কাদের হাতে কোন দায়িত্ব? – এবেলা

এবেলা ডেস্কঃ
দেশের ছয়টি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করল রাষ্ট্রপতির দপ্তর।সোমবার রাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পর এই সংক্রান্ত আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।তামিলনাড়ু, সিকিম, কেরল, কর্নাটক, ওড়িশা এবং উত্তরাখণ্ডে আনা হয়েছে এই প্রশাসনিক পরিবর্তন।নতুন দায়িত্বপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক রাজনীতিক ও প্রাক্তন সংসদ সদস্য রয়েছেন, যা জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, সিকিমের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পেয়েছেন দুষ্যন্ত গৌতম।এতদিন সিকিমের দায়িত্বে থাকা ওমপ্রকাশ মাথুরকে পাঠানো হয়েছে কেরলে।এছাড়া কর্নাটকে সুধা যাদব, ওড়িশায় ব্রজমোহন রাম এবং উত্তরাখণ্ডে ধল সিং বিষেন নতুন রাজ্যপাল হিসেবে মনোনীত হয়েছেন।অন্যদিকে, রাজেন্দ্র আরলেকরকে তামিলনাড়ুর স্থায়ী রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।সংশ্লিষ্ট রাজ্যগুলিতে নিজ নিজ দায়িত্বভার গ্রহণের দিন থেকেই এই নিয়োগ কার্যকর হবে বলে জানানো হয়েছে।
