লক্ষ্য ভুল হতেই ঘরে ঝরল তাজা প্রাণ, হাওড়ায় পুরোনো শত্রুতায় অপরাধীর কড়া শাস্তি – এবেলা

লক্ষ্য ভুল হতেই ঘরে ঝরল তাজা প্রাণ, হাওড়ায় পুরোনো শত্রুতায় অপরাধীর কড়া শাস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

পুরোনো আক্রোশের জেরে হাওড়ার দাসনগর জলার মাঠ এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক হত্যাকাণ্ডে দোষীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। শুক্রবার হাওড়া ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক সুব্রত ঘোষ এই সাজা ঘোষণা করেন। ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর একদা কুখ্যাত দুষ্কৃতী বিনোদ সিং তার সহযোগীদের নিয়ে মোটরবাইকে চেপে প্রাক্তন সঙ্গী গোবিন্দ মান্নার বাড়িতে হামলা চালায়। হেলমেট পরা অবস্থায় তারা গোবিন্দকে খুঁজতে সেখানে পৌঁছায়। তবে সেই মুহূর্তে বাড়িতে গোবিন্দ উপস্থিত ছিলেন না, ঘরে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বেবী মান্না, ছেলে সত্য মান্না এবং তাঁর বন্ধু সঞ্জয় দাস।

গোবিন্দকে বাড়িতে না পেয়ে ব্লাইন্ড স্পটে ঘুমন্ত সঞ্জয় দাসকেই গোবিন্দ ভেবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালায় বিনোদ। আশঙ্কাজনক অবস্থায় সঞ্জয়কে দ্রুত হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় মৃতের পরিবার লিখিত অভিযোগ দায়ের করার পর তদন্তে নেমে পুলিশ বিনোদকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং তদন্তে উঠে আসা তথ্যের ওপর ভিত্তি করে চার্জগঠন শেষে আদালত অভিযুক্ত বিনোদ সিংকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করে এই চূড়ান্ত সাজা প্রদান করল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *