ল্যাপটপ চার্জারের তারে থাকা ছোট সিলিন্ডারটির আসল কাজ কী?

ল্যাপটপ বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসের চার্জার কেবলের প্রান্তে একটি ছোট নলাকার অংশ দেখা যায়, যা প্রযুক্তিগত ভাষায় ‘ফেমাইট বিড’ বা ‘ফেমাইট চক’ নামে পরিচিত। এই অংশটির ভেতরে লোহা ও অন্যান্য উপাদানের সংমিশ্রণে তৈরি একটি চৌম্বকীয় উপাদান বা ফেরাইট কোর থাকে, যা প্লাস্টিকের আবরণে ঢাকা থাকে।
চার্জার কেবল দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় তারের ভেতরে এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স বা উচ্চ ফ্রিকোয়েন্সির বৈদ্যুতিক গোলযোগ তৈরি হতে পারে। এই লম্বা তারটি অনেক সময় অ্যান্টেনার মতো কাজ করে আশেপাশের রেডিও তরঙ্গ বা ইলেকট্রনিক সিগন্যাল টেনে নিতে পারে। এর ফলে ল্যাপটপের কার্যকারিতায় ব্যাঘাত ঘটার পাশাপাশি টিভি বা স্পিকারের মতো অন্যান্য ডিভাইসেও সমস্যা দেখা দিতে পারে।
এই সমস্যা সমাধানে ফেমাইট বিড একটি ফিল্টার হিসেবে কাজ করে। এটি তারের মধ্য দিয়ে যাওয়া ক্ষতিকর উচ্চ ফ্রিকোয়েন্সির নয়েজ বা গোলযোগকে আটকে দেয় এবং শুধুমাত্র শুদ্ধ ও স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহিত হতে সাহায্য করে। ফলে ল্যাপটপ বা ইলেকট্রনিক ডিভাইসটি সুরক্ষিত থাকে এবং নিরবচ্ছিন্নভাবে কাজ করতে পারে।
