শিক্ষক নিয়োগের জট খুলছে? বিকাশ ভবনে মেগা বৈঠক শেষে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিকাশ ভবনে উচ্চপর্যায়ের বৈঠকের পর শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগের মতো নিয়োগে কোনও রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। সম্পূর্ণ স্বচ্ছতা, মেধা ও সংরক্ষণ বিধি মেনে প্রাথমিক থেকে কলেজ স্তরে শিক্ষক নিয়োগ হবে। ওবিসি সংরক্ষণের জট কাটাতে আনা হয়েছে নতুন আইন। দ্রুত আইনি জটিলতা কাটিয়ে বাকি থাকা ৬ হাজার প্রার্থীর ইন্টারভিউ প্রক্রিয়াও সম্পন্ন করার আশ্বাস দিয়েছেন তিনি।
সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নে ‘কম্পোজিট গ্র্যান্ট’ দেওয়ার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। স্কুলগুলিতে পরিচ্ছন্ন শৌচালয়, পানীয় জল ও স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হবে। শিক্ষাকে পণ্য হতে না দেওয়ার কড়া বার্তা দিয়ে তিনি জানান, বেসরকারি স্কুলগুলির ফি নিয়ন্ত্রণে নিয়মিত পরিদর্শন করা হবে। এছাড়া, ১ অগাস্ট থেকে মিড-ডে মিলে বড় বদল আসছে। কলকাতা ও সংলগ্ন এলাকায় পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্বে থাকছে ইস্কন।
