শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারলেন প্রধান শিক্ষক, গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে – এবেলা

শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারলেন প্রধান শিক্ষক, গ্রেপ্তার প্রাক্তন সিপিএম সাংসদের ছেলে – এবেলা

এবেলা ডেস্কঃ

পূর্ব বর্ধমানের বিজয়রাম শম্ভুচরণ গুহ প্রাথমিক বিদ্যালয়ে সহকর্মী শিক্ষিকাকে চেয়ার ছুড়ে মারার অভিযোগে গ্রেপ্তার হলেন প্রধান শিক্ষক শেখ কুন্তল হক। ধৃত ব্যক্তি প্রাক্তন সিপিএম সাংসদ সাইদুল হকের ছেলে। স্টাফরুমে হাজিরা খাতা নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই বচসার সূত্রপাত হয়। অভিযোগ, প্রধান শিক্ষক ওই শিক্ষিকার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন এবং তাঁকে লক্ষ্য করে চেয়ার ছুড়ে মারেন। গুরুতর জখম অবস্থায় ওই শিক্ষিকাকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে হয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

নির্যাতিতা শিক্ষিকার লিখিত অভিযোগের ভিত্তিতে বর্ধমান থানার পুলিশ অভিযুক্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে পেশ করেছে। তবে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন কুন্তল হক। তাঁর দাবি, ওই শিক্ষিকা নিয়মিত এবং সময়মতো স্কুলে আসেন না। এই অনিয়মের প্রতিবাদ করার কারণেই তাঁর বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *