শিল্পকে ধ্বংস করা হচ্ছে, মোদী-শাহকে তোপ রাহুলের! মুখ খুললেন না দেশের শিল্পপতিরাও – এবেলা

শিল্পকে ধ্বংস করা হচ্ছে, মোদী-শাহকে তোপ রাহুলের! মুখ খুললেন না দেশের শিল্পপতিরাও – এবেলা

এবেলা ডেস্কঃ

টাটা সন্স ও টাটা ট্রাস্টসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং শীর্ষ নেতৃত্ব নিয়ে চলমান উত্তেজনার মাঝে সরাসরি কেন্দ্রকে আক্রমণ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, দেশের প্রথম সারির শিল্প সংস্থা টাটা গোষ্ঠীকে অপরাধমূলকভাবে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই কঠিন পরিস্থিতিতেও দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা ভয়ে একটি শব্দও খরচ করার সাহস পাচ্ছেন না বলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। রাহুল প্রশ্ন তোলেন, ব্যবসায়িক নেতারা আর কত দিন এভাবে নীরব দর্শক হয়ে থাকবেন?

রাহুলের এই মন্তব্যের পর টাটা গোষ্ঠীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না এলেও, তাঁকে পাল্টা আক্রমণ করেছে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ রাহুল গান্ধীকে সব বিষয়ে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। কংগ্রেস নেতার বিরুদ্ধে দেশের শিল্প ও শিল্পপতিদের সাফল্যকে বারবার হেয় করার অভিযোগ তুলে তিনি জানান, রাহুল ইচ্ছাকৃতভাবে দেশের ব্যবসায়িক মহলে অবিশ্বাস ও অনাস্থা তৈরির চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *