শ্রাবণের সোমবারে অশোকধামে ট্র্যাজেডি, পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু – এবেলা

শ্রাবণের সোমবারে অশোকধামে ট্র্যাজেডি, পদপিষ্ট হয়ে ৭ পুণ্যার্থীর মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

বিহারের লক্ষ্মীসরাই জেলার অশোকধাম মন্দিরে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবের জলাভিষেক করতে এসে ভয়াবহ পদপিষ্টের ঘটনায় অন্তত সাতজন ভক্তের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১২ জনেরও বেশি। সকালে দুটি ট্রেন পৌঁছানোর পর আশপাশের জেলা থেকে বিপুল সংখ্যক মানুষ এসে পড়লে সকাল সাড়ে ৬টা নাগাদ লাইনে প্রচণ্ড চাপ বাড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, মন্দিরের বাঁশের ব্যারিকেডের একটি অংশ ভেঙে পড়ে এবং একটি বিদ্যুতের খুঁটি পড়ে গিয়ে মাটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ার আতঙ্ক ছড়িয়ে পড়লে হুড়োহুড়ি শুরু হয়। ধাক্কাধাক্কিতে একে অপরের ওপর পড়ে গিয়ে অধিকাংশই মহিলারা পদপিষ্ট হন।

দুর্ঘটনার খবর পেয়েই লক্ষ্মীসরাইয়ের জেলাশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ ও আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। তবে ২০১৯ সালে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে থাকা সত্ত্বেও এবার পর্যাপ্ত নিরাপত্তা ও শক্তিশালী ব্যবস্থা কেন ছিল না, তা নিয়ে প্রশাসনিক গাফিলতির প্রশ্ন তুলেছে ক্ষুব্ধ স্থানীয়রা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *