শ্রীরামপুরে বিস্ফোরক সৌমিত্র! মমতার অভিনয় ফাঁস করে একগুচ্ছ মেগা প্রকল্পের বড় ঘোষণা

শ্রীরামপুরে বিস্ফোরক সৌমিত্র! মমতার অভিনয় ফাঁস করে একগুচ্ছ মেগা প্রকল্পের বড় ঘোষণা

শ্রীরামপুরে বিজেপি আয়োজিত ‘যুব গর্জন সভা’ থেকে তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে আক্রমণ শানালেন সৌমিত্র খাঁ। বিলোধীদের বক্তব্যকে ‘অভিনয়’ আখ্যা দিয়ে তিনি জানান, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর অপরাধ দমন, নারী সুরক্ষা এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্য পুলিশে ১২ হাজার স্বচ্ছ নিয়োগ সম্পন্ন হয়েছে এবং কলেজে আসন সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। এছাড়া মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে যাতায়াত এবং পুজোয় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ৩৮ শতাংশ ডিএ বৃদ্ধির প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা স্মরণ করিয়ে দেন তিনি।

শ্রীরামপুর, সিঙ্গুরসহ সমগ্র হুগলী জেলায় বন্ধ হয়ে যাওয়া পাটকল ও কলকারখানা পুনরুজ্জীবিত করতে পুজোর আগেই মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন শিল্পনীতি বাস্তবায়নের ঘোষণা করা হয়। বাঁকুড়া ও পুরুলিয়ায় বিপুল বিনিয়োগের পর এবার এই অঞ্চলেও আইটি হাব এবং শিল্পায়নের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের দিশা দেখানো হবে। পাশাপাশি রাজারহাটে ২০০০ বেডের হাসপাতাল, বিশ্বকর্মা যোজনা প্রকল্প চালু এবং অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের ওপর তিনি জোর দেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে তিনি জানান, বর্তমান সরকার যা প্রতিশ্রুতি দেয়, সাধারণ মানুষের স্বার্থে তা বাস্তবে রূপায়ণ করে দেখায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *