সংসদ অভিযানে পড়ুয়াদের লক্ষ্য করে সত্যি কি চলেছিল ছররা গুলি? চাঞ্চল্যকর তথ্য সামনে আনল সূত্র – এবেলা

সংসদ অভিযানে পড়ুয়াদের লক্ষ্য করে সত্যি কি চলেছিল ছররা গুলি? চাঞ্চল্যকর তথ্য সামনে আনল সূত্র – এবেলা

এবেলা ডেস্কঃ

গত ২০ জুলাই দিল্লিতে ‘সংসদ চলো’ অভিযানের ডাক দিয়েছিল ককরোচ জনতা পার্টি (CJP)। সেই মিছিলে যোগ দিয়েছিলেন হাজার হাজার বিক্ষোভকারী। তবে সেই আন্দোলন চলাকালীন কনট প্লেস এলাকায় পেলেট গান থেকে ছররা গুলি ছোড়া হয়েছিল বলে খবর। এই ঘটনার জেরে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহত হন। আর এবার পুরো বিষয়টি নিয়ে বিস্তারিত কাটাছেঁড়া ও অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করেছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ)।

প্রাথমিকভাবে অস্বীকার করলেও তদন্তে জোর

বিক্ষোভের দিন কনট প্লেস এলাকায় পেলেট গান চালনোর গুরুতর অভিযোগ উঠলেও, সেই দাবি প্রথম দিকে মানতে চায়নি পুলিশ প্রশাসন। কিন্তু অভিযোগের গুরুত্ব বিচার করে ঘটনার বিস্তারিত মূল্যায়ন শুরু হয়েছে। সূত্রের খবর, সিআরপিএফ ও র‌্যাফের পক্ষ থেকে শীঘ্রই এ বিষয়ে একটি বিশদ রিপোর্ট প্রকাশ করা হতে পারে। সিআরপিএফ সূত্রে আরও জানা গেছে, ওই সংঘর্ষে র‌্যাফ-এর ৪৭ জনেরও বেশি জওয়ানও আহত হয়েছেন, যার মধ্যে কয়েকজনের চোট বেশ গুরুতর।

পুলিশের ভূমিকা ও জখমদের তথ্য

আন্দোলন দমাতে দিল্লি পুলিশ ও র‌্যাফ প্রথমে লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেল ফাটিয়েছিল বলে দাবি করা হয়। কিন্তু বহু আন্দোলনকারীর অভিযোগ ছিল, তাঁদের সরাসরি লক্ষ্য করে ছররা গুলিও ছোড়া হয়। যন্তর মন্তরের ওই বিক্ষোভে অন্তত চারজন পেলেট গানের আঘাতে জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতদের একজনের চিকিৎসা সংক্রান্ত নথি এবং তাঁর সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর এই তথ্য সামনে এসেছে।

সিআরপিএফ-এর স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) অনুযায়ী, যেকোনো বড় অভিযানের পরই এই ধরনের অভ্যন্তরীণ মূল্যায়ন করা হয়ে থাকে। সেই নিয়ম মেনেই এবার র‌্যাফের কার্যপ্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, এই আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যে বড়সড় পরিবর্তন এসেছে, এবং সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের দাবিও মেনে নেওয়া হয়েছে।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *