সাবানের দাম বাড়ছে, পকেটে টান পড়ছে সাধারণ মানুষের!

সাবানের দাম বাড়ছে, পকেটে টান পড়ছে সাধারণ মানুষের!

দেশের বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির ধারাবাহিকতায় এবার জনপ্রিয় সাবান ব্র্যান্ড ডাভ, পিয়ার্স ও লিরিলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)। নতুন মূল্যতালিকা অনুযায়ী প্রতিটি সাবানের দাম গড়ে ৩ থেকে ৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে, যার ফলে ক্রেতাদের ১০০ গ্রাম ওজনের প্রতিটি সাবানে অতিরিক্ত ২ থেকে ৩ টাকা গুনতে হবে। বর্তমানে বাজারে লিরিল ৪১ টাকা, পিয়ার্স ৫২ টাকা এবং ডাভ পিঙ্ক সাবান ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই মূল্যবৃদ্ধির পেছনে মূলত ক্রমবর্ধমান উৎপাদন খরচকে দায়ী করেছে কো ম্পা নিটি। বিশ্বব্যাপী সাপ্লাই চেইন সমস্যার পাশাপাশি কাঁচামাল হিসেবে ব্যবহৃত পাম ফ্যাটি অ্যাসিড ডিস্ট্রিলেটের (পিএফএডি) দাম বৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক সংঘাতের কারণে পরিবহন ও প্যাকেজিং খরচ ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে। এছাড়া অপরিশোধিত তেলের চড়া দামের প্রভাবে কো ম্পা নিটি এই দাম সমন্বয় করতে বাধ্য হয়েছে। অর্থনীতিবিদদের মতে, এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পারিবারিক বাজেটে প্রভাব ফেলবে এবং নিত্যপণ্যের সামগ্রিক ঊর্ধ্বমুখী প্রবণতা অন্যান্য পণ্যের দামের ওপরও প্রভাব ফেলতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *