সিঙ্গুরে ফিরছে বড় শিল্প? ৯৯৭ একর জমি কেনার পথে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সিঙ্গুরে ফিরছে বড় শিল্প? ৯৯৭ একর জমি কেনার পথে রাজ্য, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

সিঙ্গুরে ফের বড় শিল্প গড়ার লক্ষ্যে প্রায় ৯৯৭ একর জমি কেনার প্রক্রিয়া শুরু করল রাজ্য সরকার। রবিবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, যুক্তিসঙ্গত দামে ওই জমি কিনতে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগম ও হুগলির জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। সিঙ্গুরের ওই জমিতে কৃষকরা বর্তমানে আলু বা ধান চাষ করতে পারছেন না উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, জমি অধিগ্রহণের পর সেখানে অবশ্যই নতুন শিল্প গড়ে তোলা হবে।

উল্লেখ্য, শনিবারই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেছিলেন যে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের ট্রাক তৈরির কারখানা হতে চলেছে। রবিবার এই বিষয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, ভারী গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সঙ্গে প্রাথমিক আলোচনা হলেও বিষয়টি এখনও চূড়ান্ত নয়, তবে জমি কেনার পরই তা স্পষ্ট হয়ে যাবে। ২০০৬ সালে টাটা মোটরসের ন্যানো প্রকল্প ঘিরে আন্দোলন ও ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরতের পর, সিঙ্গুরে ফের শিল্পায়নের এই উদ্যোগ ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *