সিপিএমের সমর্থনে তামিলনাড়ুতে সরকার গড়ছেন বিজয়
May 9, 2026

অবশেষে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জাদুসংখ্যা বা ম্যাজিক ফিগার পেলেন থলপতি বিজয়। তাঁর দল টিভিকে-র একটি সূত্র মারফত জানা গিয়েছে, কংগ্রেস ও ভিসিকে-র পাশাপাশি দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পেলে বিজয় অনায়াসে জাদুসংখ্যা পেয়ে যাবেন। কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সরকার গঠনের দাবি জানাবেন।
