সুকেশের কোটি কোটি টাকার জালিয়াতি, রাজসাক্ষী হয়ে কী বিস্ফোরক তথ্য দেবেন জ্যাকলিন!

সুকেশের কোটি কোটি টাকার জালিয়াতি, রাজসাক্ষী হয়ে কী বিস্ফোরক তথ্য দেবেন জ্যাকলিন!

২১৫ কোটি টাকার আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ দিল্লির একটি বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানিয়েছেন। মূল অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতা ও দামী উপহার গ্রহণ সংক্রান্ত এই মামলায় এতদিন তদন্তের মুখে থাকা জ্যাকলিন এখন তদন্তকারী সংস্থাগুলোর সঙ্গে পূর্ণ সহযোগিতার মাধ্যমে আইনি জটিলতা কাটাতে চাইছেন।

এর আগে বিভিন্ন আইনি প্রক্রিয়ায় নিজেকে নির্দোষ দাবি করলেও এবারই প্রথম তিনি রাজসাক্ষী হওয়ার আগ্রহ প্রকাশ করলেন। আগামী ২০ এপ্রিল পাতিয়ালা হাউজ কোর্টে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে। আদালত আবেদনটি মঞ্জুর করলে সুকেশ চন্দ্রশেখরের জালিয়াতি চক্রের আর্থিক লেনদেন ও গোপন নথিপত্র সম্পর্কিত অজানা তথ্য সামনে আসার সম্ভাবনা রয়েছে, যা মামলার গতিপ্রকৃতি বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *