স্কুলে মোবাইল নিষিদ্ধ করলে বাড়ে পড়াশোনার মান, বলছে হার্ভার্ডের গবেষণা

স্কুলে মোবাইল নিষিদ্ধ করলে বাড়ে পড়াশোনার মান, বলছে হার্ভার্ডের গবেষণা

স্কুলে মোবাইল ফোনের ব্যবহার শিক্ষার্থীদের একাডেমিক পারফরম্যান্সের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। হার্ভার্ড ইউনিভার্সিটির সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব শিক্ষা প্রতিষ্ঠানে মোবাইল ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানকার শিক্ষার্থীদের গণিত ও রিডিং টেস্টের ফলাফলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। গবেষকদের দাবি, এই নিয়ম মেনে চলা স্কুলগুলোর শিক্ষার্থীরা বছরে অতিরিক্ত এক থেকে দুই সপ্তাহ বাড়তি পড়াশোনার সমান সুফল পাচ্ছে।

২০২১ থেকে ২০২৬ সালের মধ্যে পরিচালিত এই বিশাল সমীক্ষায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪,৬০০টি স্কুলের ৩৩ লক্ষ শিক্ষার্থীর তথ্য বিশ্লেষণ করা হয়েছে। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ওপর চালানো এই গবেষণায় স্পষ্ট হয়েছে যে, ক্লাসরুমের পাশাপাশি স্কুল চত্বরে সারাদিন মোবাইল নিষিদ্ধ থাকলে পড়ুয়াদের মনোযোগ বহুগুণ বৃদ্ধি পায়। সোশ্যাল মিডিয়া বা নোটিফিকেশনের হাতছানি না থাকায় তারা দ্রুত পাঠ্য বিষয় আয়ত্ত করতে সক্ষম হচ্ছে।

বর্তমানে আমেরিকার ৪৬টি রাজ্যে বিভিন্ন স্তরে মোবাইল ব্যবহারের ওপর বিধিনিষেধ কার্যকর রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, আংশিক নিষেধাজ্ঞার চেয়ে কঠোর আইন প্রণয়নই সবচেয়ে বেশি কার্যকর ফল দিচ্ছে। মোবাইল ফোন ব্যবহারের ওপর এই কড়াকড়ি কেবল পরীক্ষার নম্বর বাড়াচ্ছে না, বরং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, পারস্পরিক সামাজিক মেলামেশা এবং শারীরিক সুস্থতার ক্ষেত্রেও ইতিবাচক পরিবর্তন আনছে বলে গবেষণায় উঠে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *