স্বাস্থ্যশিবিরের আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ইডিতে বিজেপি – এবেলা

স্বাস্থ্যশিবিরের আড়ালে কালো টাকা সাদা করার অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ইডিতে বিজেপি – এবেলা

এবেলা ডেস্কঃ

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘সেবাশ্রয়’ স্বাস্থ্যশিবির ঘিরে আর্থিক দুর্নীতির অভিযোগ তুলল বিজেপি। বিজেপি নেতা অভিজিৎ দাসের দাবি, এই শিবিরের আড়ালে সরকারি ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি সংস্থার মাধ্যমে কালো টাকা সাদা করা হয়েছে।

এই ঘটনায় বিষ্ণুপুর থানায় এফআইআর দায়েরের পাশাপাশি ইডি-র কাছে তদন্তের আর্জি জানিয়েছেন ওই নেতা। তাঁর হুঁশিয়ারি, দুর্নীতির সমস্ত প্রমাণ শীঘ্রই প্রকাশ্যে আনা হবে। এ নিয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *