স্মার্টফোনে কি বাধ্যতামূলক হতে চলেছে সরকারি অ্যাপ!

স্মার্টফোনে কি বাধ্যতামূলক হতে চলেছে সরকারি অ্যাপ!

নতুন স্মার্টফোনে ‘এম-আধার’ (mAadhaar) অ্যাপটি প্রি-ইনস্টল বা আগে থেকে ইনস্টল করে রাখার পরিকল্পনা বাতিল করেছে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রক। অ্যাপল ও স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলোর তীব্র আপত্তি এবং প্রযুক্তিগত জটিলতার কারণে সরকার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। মূলত ব্যবহারকারীর গোপনীয়তা ও ডিভাইসের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় এই প্রস্তাবের বিরোধিতা করেছিল নির্মাতা সংস্থাগুলো।

স্মার্টফোন কো ম্পা নিগুলোর দাবি, ডিভাইসে জোরপূর্বক কোনো অ্যাপ চাপিয়ে দিলে তা ‘ব্লোটওয়্যার’ হিসেবে কাজ করে, যা ফোনের গতি কমিয়ে দেয় এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা নষ্ট করে। এছাড়া ভারতের বাজারের জন্য বিশেষভাবে সফটওয়্যারে পরিবর্তন আনলে উৎপাদন খরচ ও পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। সব পক্ষের সাথে আলোচনার পর মন্ত্রক জানিয়েছে, নিরাপত্তার খাতিরে খুব জরুরি না হলে গ্রাহকদের ওপর কোনো অ্যাপ চাপিয়ে দেওয়া হবে না। ফলে ব্যবহারকারীরা আগের মতোই নিজেদের পছন্দমতো প্লে-স্টোর বা অ্যাপ-স্টোর থেকে ‘এম-আধার’ অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। গত দুই বছরে সরকারি অ্যাপ স্মার্টফোনে বাধ্যতামূলক করার এটি ষষ্ঠ ব্যর্থ চেষ্টা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *