হরমুজ ঘিরে মার্কিন সেনা, বিশ্ব অর্থনীতি কি এবার ধ্বংসের মুখে!

হরমুজ ঘিরে মার্কিন সেনা, বিশ্ব অর্থনীতি কি এবার ধ্বংসের মুখে!

ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যের কৌশলগত জ্বালানি করিডর হরমুজ প্রণালীতে কঠোর সামরিক নজরদারি শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের এক-তৃতীয়াংশ এই রুট দিয়ে আনা-নেওয়া হয়। ইরানকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে এবং তাদের তেল রপ্তানি সম্পূর্ণ বন্ধ করার লক্ষ্যে ওয়াশিংটন অঞ্চলটিতে ১৫টিরও বেশি যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। উন্নত স্যাটেলাইট প্রযুক্তি ও উপসাগরীয় দেশগুলোর গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে পরিচালিত এই অভিযানের আওতায় সন্দেহভাজন জাহাজ থামিয়ে তল্লাশি চালানোর জন্য বিশেষ মেরিন ও নৌসেনা টিম প্রস্তুত রাখা হয়েছে।

এই সামরিক অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতি মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান তেলকে ভূ-রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করায় তাদের অর্থনৈতিক উৎসে আঘাত হানতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সংকীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে মার্কিন রণতরীগুলো ইরানের দ্রুতগতির নৌকা, ড্রোন বা মাইনের সহজ লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই অবরোধ দীর্ঘস্থায়ী হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ হ্রাসের পাশাপাশি দাম আকাশচুম্বী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা আন্তর্জাতিক উৎপাদন ও পরিবহন ব্যবস্থায় বড় ধরনের সংকটের ইঙ্গিত দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *