হরিণঘাটায় বড়সড় অভিযান, বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর!

হরিণঘাটায় বড়সড় অভিযান, বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর!

ভোটের আবহে নদিয়ার হরিণঘাটায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুক্রবার কল্যাণী থানার পুলিশ হরিণঘাটা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন চেয়ারম্যান রাজীব দালালকে গ্রেপ্তার করেছে। গত কয়েকদিন আগে হরিণঘাটা বিধানসভার তৃণমূল প্রার্থীর মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রিটার্নিং অফিসারের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনায় রুজু হওয়া মামলার সূত্র ধরেই তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয়েছে।

এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ধৃত কাউন্সিলরের পরিবার ও দল। ধৃতের স্ত্রী সুজাতা দালালের অভিযোগ, পুলিশ কোনো প্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাড়িতে তল্লাশি চালিয়েছে এবং কোনো কারণ দর্শায়নি। এদিকে শাসকদলের দাবি, এই ঘটনা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। গ্রেপ্তারের প্রতিবাদে দলীয় কর্মী ও সমর্থকরা কল্যাণী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করলে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং শুক্রবারই রাজীব দালালকে কল্যাণী মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *