ভারতে কার্যকর নারী সংরক্ষণ আইন, খুশির জোয়ারে ভাসছে দেশ!

ভারতে কার্যকর নারী সংরক্ষণ আইন, খুশির জোয়ারে ভাসছে দেশ!

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কার্যকর হলো ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ বা নারী সংরক্ষণ আইন। বৃহস্পতিবার গভীর রাতে কেন্দ্রীয় আইন ও বিচার মন্ত্রক এ সংক্রান্ত গেজেট বিজ্ঞপ্তি জারি করলে সংসদ ও রাজ্য বিধানসভাগুলোতে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের আইনি ভিত্তি তৈরি হয়। ২০২৩ সালে সংসদে আইনটি পাস হলেও, ১৬ এপ্রিল ২০২৬ সালের সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমেই এটি কার্যকর হওয়ার আনুষ্ঠানিক পথ প্রশস্ত হলো।

২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই সংরক্ষণ ব্যবস্থা নিশ্চিত করতে সরকার ‘সংবিধান (১৩১তম সংশোধনী) বিল, ২০২৬’ পেশ করছে, যার লক্ষ্য নতুন জনগণনার শর্ত শিথিল করে দ্রুত সীমানা পুনর্নির্ধারণ করা। তবে এই সংশোধনী বিলটি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র মতভেদ তৈরি হয়েছে। বিরোধী দলগুলোর অভিযোগ, যথাযথ জনশুমারি ছাড়া আসন পুনর্বিন্যাস আইনসম্মত নয়। ফলে সংসদে বিলটি পাস করার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা জোগাড় করা এনডিএ সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *