হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ: মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ! – এবেলা

হাইকোর্টের নির্দেশ অবমাননার অভিযোগ: মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনি টানাপোড়েন শুরু হলো কলকাতায়। হাইকোর্টের শর্ত অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে হেস্টিংস থানায় মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। দায়ের করা এফআইআরে নাম রয়েছে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ সভার অন্যান্য মূল উদ্যোক্তাদের। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) একাধিক ধারায় মামলা করা হয়েছে।

ঘটনার সূত্রপাত শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে আয়োজিত টিএমসিপি-র সভাকে কেন্দ্র করে। আদালতের নির্দেশ ছিল—দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সভা চলবে এবং যাতায়াতের সুবিধার জন্য ক্যাথিড্রাল রোডের উত্তরমুখী লেনটি খোলা রাখতে হবে।

তবে পুলিশের দাবি, সভার সময় অতিরিক্ত ভিড়ের কারণে রাস্তার দুটি লেনই পুরোপুরি স্তব্ধ হয়ে যায়। নির্ধারিত সময় পার হওয়ার পরও অনুষ্ঠান চালু রাখা হয়। অভিযোগ, সভা চলাকালীন উপস্থিত কর্মী-সমর্থকদের একাংশ ব্যারিকেড ভেঙে ফেলেন এবং কর্তব্যরত পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান।

এই চরম যানজট, জনজীবন ব্যাহত হওয়া এবং আদালতের শর্ত লঙ্ঘনের অভিযোগে কলকাতা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এই এফআইআর দায়ের করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে শহরজুড়ে চড়েছে রাজনীতির পারদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *