হাইকোর্টের বড় পদক্ষেপে স্বস্তি! মসজিদের মাইক নিয়ে কী রায় দিল আদালত, কল্যাণের হুঙ্কার ‘আবার মাইক…’ – এবেলা

এবেলা ডেস্কঃ
মসজিদ থেকে মাইক সরানো সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুনানিতে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ জানায়, কেবল সংবাদপত্রের প্রতিবেদন বা অস্পষ্ট তথ্যের ভিত্তিতে এই জনস্বার্থ মামলা ধোপে টেকেন না। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে স্পষ্ট করেন যে, পুলিশ প্রশাসন মাইক খোলার কোনো লিখিত বা বৈঠকীয় নির্দেশ দেয়নি এবং মামলায় বিধিবদ্ধ নিয়ম লঙ্ঘনের কোনো উপযুক্ত প্রমাণ মেলেনি।
আদালতের এই সিদ্ধান্তের পর মসজিদের পক্ষে সওয়াল করা আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, আইন অনুযায়ী নির্দিষ্ট শব্দসীমা বা ডেসিমেল মেনেই পুনরায় মাইকে আজান চালানো যাবে। যেসব মসজিদ থেকে মাইক খোলা হয়েছিল, সেখানে তা আবার লাগানো সম্ভব বলে তিনি বার্তা দেন। কল্যাণবাবু আরও স্পষ্ট করেন, পুলিশ মৌখিক নির্দেশ দিলেও আর মাইক খোলা হবে না এবং প্রশাসন বেআইনিভাবে মসজিদে ঢুকলে পাল্টা মামলা দায়ের করা হবে।
