হাইকোর্টে দোষী সাব্যস্ত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ! আদালত অবমাননায় কী শাস্তি পেলেন? – এবেলা

হাইকোর্টে দোষী সাব্যস্ত তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ! আদালত অবমাননায় কী শাস্তি পেলেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলায় দোষী সাব্যস্ত হলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বৃহত্তর বেঞ্চ তাঁকে ২ হাজার টাকা জরিমানা করেছে। কুণাল ঘোষের পাশাপাশি এই একই মামলায় আরও ৭ জন চাকরিপ্রার্থীকে দোষী সাব্যস্ত করে মাথা পিছু ১ হাজার টাকা করে জরিমানা করেছে আদালত।

২০২৫ সালের ২৫ এপ্রিল উচ্চমাধ্যমিক স্তরে নিয়োগে দীর্ঘসূত্রিতার প্রতিবাদে কলকাতা হাইকোর্ট চত্বরে তুমুল বিক্ষোভ দেখান চাকরিপ্রার্থীরা। অভিযোগ, ১৪৪ ধারা অমান্য করে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের জুনিয়রদের ঘেরাও করা হয় এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর ছবির চরম অবমাননা করা হয়। এই বেনজির ঘটনার প্রেক্ষিতেই মহামান্য আদালত স্বতঃপ্রণোদিত হয়ে অবমাননার মামলা দায়ের করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর অবশেষে সেই মামলাতেই জরিমানার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *