হাওড়ার হারানো গরিমা কি ফিরবে? তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

হাওড়ার হারানো গরিমা কি ফিরবে? তুঙ্গে রাজনৈতিক বিতর্ক!

হাওড়া জেলাকে পুনরায় ‘প্রাচ্যের শেফিল্ড’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার রঘুদেবপুর নেতাজি সংঘের মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি দাবি করেন, তৃণমূল সরকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এ সময় তিনি উলুবেড়িয়া থেকে সাঁকরাইল পর্যন্ত লজিস্টিক হাব নির্মাণ, বাণীবনের শাটল কক হাব এবং পাঁচলার জরি শিল্পের আধুনিকীকরণের কথা উল্লেখ করেন। এছাড়া গ্রামীণ হাওড়ায় আইটিআই, পলিটেকনিক কলেজ এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে মেডিক্যাল কলেজ স্থাপনের মাধ্যমে সামাজিক ও পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি।

তবে মুখ্যমন্ত্রীর এই প্রতিশ্রুতিকে ঘিরে সরব হয়েছে বিরোধী দলগুলি। সিপিএম ও বিজেপি নেতৃত্বের অভিযোগ, গত দেড় দশকে হাওড়ার বড় শিল্প কলকারখানাগুলো ধ্বংস হয়ে গেছে এবং নিস্কো, বার্ন স্ট্যান্ডার্ড ও হুগলি ডকের মতো প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ায় জেলা এখন কর্মসংস্থানহীন। বিরোধী দলগুলোর দাবি, প্রকৃত সুযোগের অভাবে জরি শিল্পীরা আজও পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন। শিল্পাঞ্চলের ভগ্নদশা ও কর্মসংস্থানের অভাবকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *