বিল পাশে ব্যর্থ মোদী সরকার, বিরোধীদের তোপে কি বাড়বে আক্ষেপ?

বিল পাশে ব্যর্থ মোদী সরকার, বিরোধীদের তোপে কি বাড়বে আক্ষেপ?

বারো বছরের শাসনকালে এই প্রথম বড় ধরনের সংসদীয় বিপর্যয়ের মুখে পড়ল মোদী সরকার। লোকসভায় ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাসের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ বা ৩৫২টি সমর্থন না মেলায় বিলটি আটকে গেছে। ভোটাভুটিতে বিলের পক্ষে ২৯৮টি এবং বিপক্ষে ২৩০টি ভোট পড়েছে। ২০২৯ সালের মধ্যে লোকসভা ও বিধানসভায় ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত করার লক্ষ্য নিয়ে এই বিলটি আনা হয়েছিল।

এই ব্যর্থতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের তীব্র আক্রমণ করে তাদের ‘নারী বিদ্বেষী’ বলে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে মহিলাদের ক্ষমতায়নে বাধা সৃষ্টি করে বিশ্বাসঘাতকতা করেছে এবং এর জন্য তাদের চড়া মূল্য চোকাতে হবে। অন্যদিকে, কংগ্রেসসহ বিরোধী দলগুলো এই ঘটনাকে এনডিএ সরকারের বড় পরাজয় বলে দাবি করেছে। বিরোধীদের মূল আপত্তির জায়গা ছিল নারী সংরক্ষণের সঙ্গে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন প্রক্রিয়াকে যুক্ত করা, যা দক্ষিণ ভারতের রাজ্যগুলোর রাজনৈতিক প্রতিনিধিত্ব কমিয়ে দিতে পারে বলে তাদের আশঙ্কা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *