মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় চমক, মোদী সরকারের নতুন পরিকল্পনা কি?

মহিলা সংরক্ষণ বিল নিয়ে বড় চমক, মোদী সরকারের নতুন পরিকল্পনা কি?

দীর্ঘ ১২ বছরে প্রথমবারের মতো লোকসভায় বড় ধরনের ধাক্কা খেল নরেন্দ্র মোদী সরকার। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সমর্থন না পাওয়ায় লোকসভায় খারিজ হয়ে গেছে। ৫৪৩ আসনের লোকসভায় বিলটি পাসের জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন থাকলেও সরকারের পক্ষে পড়ে মাত্র ২৯৮টি ভোট। এই অপ্রত্যাশিত পরাজয়ের পর সংবিধান সংশোধন না করে বিকল্প কোনো আইনি বা প্রশাসনিক পথে লক্ষ্যপূরণ করা যায় কি না, তা নিয়ে বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের সঙ্গে জরুরি আলোচনা শুরু করেছে কেন্দ্র।

এই ভোটাভুটি শাসক জোট এনডিএ-র অভ্যন্তরীণ দুর্বলতাকেও প্রকাশ্যে এনেছে। পরিসংখ্যান অনুযায়ী, এনডিএ-র বর্তমান শক্তি এবং ওয়াইএসআর কংগ্রেসের সমর্থন থাকা সত্ত্বেও সরকারের প্রাপ্ত ভোট ৩০০-র গণ্ডি পেরোতে পারেনি। অন্যদিকে, তৃণমূল কংগ্রেস ও শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) মতো বিরোধী দলগুলোর কিছু সাংসদ অনুপস্থিত থাকা সত্ত্বেও বিরোধী শিবির ২৩০টি ভোট সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এনডিএ শিবিরের কয়েকটি শরিক দলের অন্তরালে বিরোধীদের পাশে দাঁড়ানোকে সরকারের এই ব্যর্থতার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

তবে এই পরাজয় সত্ত্বেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, তার সরকার লক্ষ্য থেকে বিচ্যুত হবে না। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহিলা সংরক্ষণ কার্যকর করাকে সম্মানের লড়াই হিসেবে দেখছে সরকার। সংবিধান সংশোধনী আনা বর্তমান সংসদীয় পরিস্থিতিতে কার্যত আসাম্ভব হওয়ায়, সরকার এখন বিরোধীদের ওপর নির্ভর না করে বিশেষ আইনি কাঠামোর মাধ্যমে আসন পুনর্বিন্যাস ও সংরক্ষণ প্রক্রিয়া এগিয়ে নেওয়ার কৌশল গ্রহণ করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *