১৩ বছরের কমবয়সীদের তথ্যে নজরদারি, বড়সড় আইনি ধাক্কার মুখে টিকটক! – এবেলা

১৩ বছরের কমবয়সীদের তথ্যে নজরদারি, বড়সড় আইনি ধাক্কার মুখে টিকটক! – এবেলা

এবেলা ডেস্কঃ

অনলাইনে শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে বড় আইনি শাস্তির মুখে পড়ল জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক (TikTok)। ১৩ বছরের কম বয়সি অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য অভিভাবকদের অনুমতি ছাড়াই সংগ্রহের অপরাধে আমেরিকায় টিকটককে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করেছে মার্কিন আদালত।

মার্কিন আইন দপ্তর জানিয়েছে, এই জরিমানার মধ্যে ৩০০ মিলিয়ন ডলার টিকটককে অবিলম্বে জমা দিতে হবে এবং বাকি ১০০ মিলিয়ন ডলার পুরোনো একটি মামলার দেনা হিসেবে মেটাতে হবে। আইন বিশেষজ্ঞদের মতে, শিশুদের অনলাইন সুরক্ষার ক্ষেত্রে আদালতের এই রায় এক ঐতিহাসিক জয়।

উল্লেখ্য, ২০২৪ সালে মামলাটি শুরু হওয়ার পর টিকটকের মার্কিন মালিকানায় বড় পরিবর্তন আসে এবং টেক জায়ান্ট ‘ওরাকেল’ (Oracle) সহ বেশ কিছু মার্কিন বিনিয়োগকারীর হাতে এর সিংহভাগ শেয়ার চলে যায়। তবে মালিকানা বদল হলেও আগের অপরাধের দায়েই টিকটককে এই বিপুল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *