১৫ আগস্ট নয়! জানেন কি স্বাধীন ভারতে প্রথম তেরঙ্গা কোথায় উড়েছিল? – এবেলা

১৫ আগস্ট নয়! জানেন কি স্বাধীন ভারতে প্রথম তেরঙ্গা কোথায় উড়েছিল? – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রতি বছর ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর জাতীয় পতাকা উত্তোলনের দৃশ্য দেখতে অভ্যস্ত দেশবাসী। তবে ১৯৪৭ সালের ১৫ আগস্ট স্বাধীন ভারতের প্রথম তেরঙ্গা কিন্তু লালকেল্লায় উড়েনি। ইতিহাসের পাতা ও নেহেরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরির নথি অনুযায়ী, স্বাধীনতার প্রথম দিনে দিল্লির ইন্ডিয়া গেটের কাছে প্রিন্সেস পার্কে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। লালকেল্লার প্রাচীরে নেহরু প্রথম তেরঙ্গা উন্মোচন করেন তার পরদিন, অর্থাৎ ১৬ আগস্ট।

তবে প্রশ্ন ওঠে, প্রথম দিন না হওয়া সত্ত্বেও কেন লালকেল্লাই হয়ে উঠল সার্বভৌম ভারতের স্থায়ী মঞ্চ? নেপথ্যে রয়েছে রক্তক্ষয়ী ইতিহাস। ১৮৫৭ সালের মহাবিদ্রোহে বাহাদুর শাহ জাফরের নেতৃত্ব এবং ১৯৪৫ সালে সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের বীর সেনানীদের ঐতিহাসিক বিচার— দুটোই ঘটেছিল এই দুর্গে। ঔপনিবেশিক শাসক যে স্থানকে ভারতীয়দের পরাধীন করার মঞ্চ বানিয়েছিল, নেহরু ও তৎকালীন নেতারা তাকেই রূপ দেন স্বাধীনতার চূড়ান্ত বিজয়স্তম্ভে। পরাধীনতার শৃঙ্খল ভাঙার সেই চিরন্তন স্মৃতির প্রতীক হিসেবেই লালকেল্লা আজ ভারতের সার্বভৌমত্বের মূল কেন্দ্র।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *