১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, তাহলে কি নির্ধারিত সময়ে হচ্ছে না কলকাতার পুরভোট? – এবেলা

১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা, তাহলে কি নির্ধারিত সময়ে হচ্ছে না কলকাতার পুরভোট? – এবেলা

এবেলা ডেস্কঃ

রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সূচি বদলের প্রস্তুতির মাঝেই কলকাতা এবং হাওড়ার পুরভোট পিছিয়ে যাওয়া নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। কলকাতা উত্তরের জেলা নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, আগামী ১৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। সেই সাথে পোলিং বুথের পুনর্বিন্যাসের কাজও চলছে। ফলে জানুয়ারির মাঝামাঝি সময়ের আগে কোনোভাবেই নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। অন্যদিকে, মার্চ থেকে জনগণনার কাজ শুরু হওয়ার কথা থাকায় ফেব্রুয়ারি মাসে ভোট করতে গেলে পরীক্ষা ও প্রশাসনিক ব্যস্ততার সাথে সংঘাত তৈরি হতে পারে।

আইন অনুযায়ী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর প্রার্থীদের মনোনয়ন, যাচাই ও প্রচারের জন্য অন্তত ২৫ দিনের সময়সীমা রাখা জরুরি। ফলে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে ভোট শেষ করা প্রশাসনিক দিক থেকে অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্ডের সীমানা পুনর্নিন্যাস, সংশোধিত ভোটার তালিকা প্রকাশ এবং শিক্ষকদের জনগণনার কাজে যুক্ত থাকার মতো বিষয়গুলো গোটা প্রক্রিয়াকে জটিল করে তুলেছে। নির্বাচন কমিশন কিংবা প্রশাসনের তরফে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সময়সূচির এমন টানাপোড়েনে কলকাতার পুরভোট পিছোনোর বড়সড় সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *