৩১ অগাস্ট থেকে ভাগ্যের চাকা ঘুরবে! কোন ৪ রাশির সুদিন আসছে? – এবেলা

৩১ অগাস্ট থেকে ভাগ্যের চাকা ঘুরবে! কোন ৪ রাশির সুদিন আসছে? – এবেলা

এবেলা ডেস্কঃ

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ৩১ অগাস্ট ভোর ৪টা ৪ মিনিটে সূর্য মঘা নক্ষত্র থেকে সরে পূর্বফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সূর্য এই নক্ষত্রেই অবস্থান করবে। পূর্বফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হল শুক্র, যা প্রেম, সৃজনশীলতা এবং সুখ-স্বাচ্ছন্দ্যের প্রতীক। সূর্যের এই রাশি পরিবর্তনের প্রভাব সমস্ত বারোটি রাশির ওপর পড়লেও, চার বিশেষ রাশির জাতক-জাতিকাদের জন্য এটি অত্যন্ত শুভ সময়।

সূর্যের এই রাজকীয় গোচরের ফলে সৌভাগ্যের ছোঁয়া লাগবে মেষ, সিংহ, তুলা এবং মীন রাশির জাতকদের জীবনে। মেষ ও সিংহ রাশির জাতকদের আত্মবিশ্বাস, সামাজিক সম্মান এবং কর্মক্ষেত্রে পদোন্নতির জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। পাশাপাশি, তুলা রাশির জাতকদের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক চুক্তি সম্পন্ন ও বকেয়া অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। অন্যদিকে, মীন রাশির জাতকরা নতুন উপার্জনের পথ খুঁজে পাওয়ার পাশাপাশি বিলাসবহুল জীবন কাটানোর সুযোগ পাবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *