৩৯টি এফআইআর, হাইকোর্টে স্বস্তি পেলেন দিলীপ!
November 5, 2026

৩৯টি এফআইআর-এর মামলা: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
কলকাতা: নিজের বিরুদ্ধে দায়ের হওয়া ৩৯টি এফআইআর-এর ঘটনায় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। মামলাটি দায়ের করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছেন তিনি।
দিলীপ মণ্ডলের আইনজীবীর দাবি, বিধায়কের বিরুদ্ধে ইতিমধ্যে ৩৯টি এফআইআর দায়ের করা হয়েছে। এই আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতেই তিনি সিঙ্গল বেঞ্চের দেওয়া পূর্ববর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন। সূত্রের খবর, আগামী শুক্রবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
