৬০ থেকে কমে ৩০ দিন! থাইল্যান্ড ভ্রমণের আগে মাথায় রাখুন নতুন শর্ত – এবেলা
September 16, 2026

এবেলা ডেস্কঃ
September 16, 20267:50 am
১৫ সেপ্টেম্বর, ২০২৬ থেকে ভারতীয় পর্যটকদের থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। পাসপোর্ট থাকলে এখনও ভিসা ছাড়াই থাইল্যান্ডে যাওয়া সম্ভব, তবে থাকার মেয়াদ এবং প্রয়োজনীয় কাগজপত্রের ক্ষেত্রে যোগ হয়েছে নতুন কড়াকড়ি।
যা যা বদলাল:
- মেয়াদ হ্রাস: আগে ভারতীয়দের জন্য ভিসা ছাড়া ৬০ দিন থাকার সুযোগ ছিল। নতুন নিয়মে তা কমিয়ে সর্বোচ্চ ৩০ দিন করা হয়েছে।
- পাসপোর্টের মেয়াদ: থাইল্যান্ডে প্রবেশের দিন থেকে পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস থাকতে হবে।
- রিটার্ন টিকিট ও বুকিং: কনফার্মড রিটার্ন টিকিট (বা অন্য দেশে যাওয়ার টিকিট), হোটেল বুকিং ও ট্রাভেল আইটিনারি সঙ্গে রাখা বাধ্যতামূলক। কেবল ওয়ান-ওয়ে টিকিট থাকলে ইমিগ্রেশনে সমস্যা হতে পারে।
- নগদ টাকা (Cash): ভ্রমণের সময় প্রত্যেকের কাছে অন্তত ২০,০০০ থাই বাত (ভারতীয় মুদ্রায় প্রায় ৫৮,০০০ টাকা) নগদ টাকা থাকা আবশ্যক। শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট বা ক্রেডিট কার্ডের ওপর ভরসা করলে বিপদে পড়ার ঝুঁকি থাকবে।
- টিডিএসি (TDAC) ফর্ম: যাত্রা শুরুর সর্বোচ্চ ৭২ ঘণ্টা আগে অনলাইনে ‘Thailand Digital Arrival Card’ পূরণ করা বাধ্যতামূলক।
তাই ‘ভিসা লাগবে না’ ভেবে নিশ্চিন্তে না থেকে, ভ্রমণের আগেই প্রয়োজনীয় নথি ও পর্যাপ্ত ক্যাশ টাকা গুছিয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।
