৭ দিনেই পুরো কাজ শেষ কালনার শিক্ষকের, অবিশ্বাস্য সাফল্যের পেছনের রহস্য কী? – এবেলা

এবেলা ডেস্কঃ
পূর্ব বর্ধমানের কালনা-২ ব্লকের ঝড়ুবাটি এলাকার শিক্ষক প্রণয় ঘোষ মাত্র ৭ দিনে ১৯৩টি বাড়ির ৩০৮টি পরিবারের জনগণনার কাজ সম্পন্ন করে অনন্য নজির গড়েছেন। নির্ধারিত সময়সীমা ১৫ সেপ্টেম্বর হলেও, ঝড়ুবাটি নরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক অত্যন্ত দ্রুততা ও নির্ভুলতার সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন। সংগৃহীত সমস্ত তথ্য ইতিমধ্যেই অনলাইন অ্যাপে আপলোড করা হয়েছে। প্রণয়বাবুর এই ব্যতিক্রমী তৎপরতা ও দায়িত্ববোধের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।
এর আগেও প্রশাসনিক কাজে নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন প্রণয় ঘোষ। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর সময় বিএলও হিসেবে সেরা কাজ করে কালনা বিধানসভার মধ্যে শ্রেষ্ঠ পুরস্কৃত হন তিনি। তৎকালীন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের হাত থেকে তিনি সম্মান গ্রহণ করেছিলেন। নির্ধারিত সময়ের অনেক আগেই সম্পূর্ণ নিখুঁতভাবে দায়িত্ব শেষ করার এই সাফল্য অর্জনের পর তাঁকে পুনরায় পুরস্কৃত করার জোরালো দাবি উঠেছে।
