ইরাক ফেরত ভাগ্নের প্রেমে মামী, পথের কাঁটা সরাতে শাশুড়িকে বিষাক্ত রুটি!

ইরাক ফেরত ভাগ্নের প্রেমে মামী, পথের কাঁটা সরাতে শাশুড়িকে বিষাক্ত রুটি!

উত্তরপ্রদেশের লখনউয়ের ইব্রাহিমগঞ্জ গ্রামে শাশুড়িকে বিষাক্ত রুটি খাইয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ শালিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত শান্তি দেবীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তদন্তে নেমে পুলিশ তাঁর কবর থেকে দেহ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, শালিনীর সঙ্গে তাঁর ভাগ্নে করণের অবৈধ প্রেমের সম্পর্কের কথা জেনে ফেলায় শান্তি দেবীকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। মৃতার ছেলে মনোজ রাওয়াতের অভিযোগের ভিত্তিতে শালিনী ও করণের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশি তদন্ত ও পরিবার সূত্রে জানা যায়, ঘটনার ১০ দিন আগে চায়ে বিষ মিশিয়ে শান্তি দেবীকে হত্যার প্রথম চেষ্টা করেছিলেন শালিনী। ব্যর্থ হওয়ার পর ৫ এপ্রিল রুটির মধ্যে কীটনাশক মিশিয়ে শাশুড়িকে খেতে দেন তিনি, যা খাওয়ার পরেই শান্তি দেবীর মৃত্যু হয়। শুরুতে এটিকে স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন করা হলেও, পরবর্তীতে বাড়িতে পাওয়া একটি রহস্যময় তিতো রুটির সূত্র ধরে সন্দেহ দানা বাঁধে। পঞ্চায়েতের জেরার মুখে নিজের অপরাধ স্বীকার করতে বাধ্য হন শালিনী। বর্তমানে অভিযুক্ত ভাগ্নে করণ পলাতক রয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশি তল্লাশি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *