সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো, এআই-এর ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

সুন্দর পিচাইয়ের ভবিষ্যদ্বাণীই সত্যি হলো, এআই-এর ‘সুপারপাওয়ার’ হওয়ার পথে ভারত!

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ‘এআই ইনডেক্স ২০২৬’ প্রতিবেদন অনুযায়ী, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রস্তুতকারক ও বিনিয়োগকারীর সংখ্যায় বিশ্বতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। জার্মানি এবং চীনের মতো প্রযুক্তিগতভাবে উন্নত দেশগুলোকে পেছনে ফেলে ভারত এই অবস্থানে পৌঁছাল। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে ৫০ হাজার ৪৬০ জন নিবন্ধিত এআই বিশেষজ্ঞ ও বিনিয়োগকারী রয়েছেন। তালিকায় ২ লক্ষ ২০ হাজার ৫২০ জন নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা এবং ৪৮ হাজার ৫২০ জন নিয়ে তৃতীয় স্থানে রয়েছে জার্মানি।

ভারতের এই সাফল্যের পেছনে রয়েছে বিপুল সংখ্যক উচ্চমেধাসম্পন্ন এআই গবেষক, যারা জটিল মডেল বিশ্লেষণ ও তথ্যভাণ্ডার নিয়ে কাজ করছেন। তবে সাফল্যের এই খবরের পাশাপাশি প্রতিবেদনে মেধা পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। উন্নত ক্যারিয়ার ও গবেষণার সুযোগ খুঁজতে দেশের মেধাবী এআই গবেষকদের একটি বড় অংশ নিয়মিত বিদেশে পাড়ি দিচ্ছেন, যাদের প্রধান গন্তব্য যুক্তরাষ্ট্র। যদিও বর্তমানে আমেরিকায় বিদেশি গবেষক আসার হার কিছুটা কমেছে, তবুও অভ্যন্তরীণ মেধাবী জনশক্তিকে ধরে রাখাই এখন ভারতের প্রযুক্তি খাতের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *