ইউটিউব শর্টস থেকে মুক্তি, গুগল নিয়ে এলো দারুণ সুখবর!

ইউটিউব শর্টস থেকে মুক্তি, গুগল নিয়ে এলো দারুণ সুখবর!

ইউটিউব ব্যবহারকারীদের ডিজিটাল আসক্তি কমাতে এবং সময় ব্যবস্থাপনা সহজ করতে নতুন ফিচার নিয়ে এসেছে গুগল। এখন থেকে ব্যবহারকারীরা ইউটিউব অ্যাপের ‘শর্টস’ অপশনটি সাময়িকভাবে আড়াল বা হাইড করে রাখতে পারবেন। এছাড়া নির্দিষ্ট সময় পরপর বিরতি নেওয়ার জন্য রিমাইন্ডার সেট করার সুবিধাও যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের দীর্ঘ ভিডিও দেখা বা গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিতে সহায়তা করবে।

এই নতুন সুবিধাটি পেতে ব্যবহারকারীদের ইউটিউব অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে। অ্যাপের সেটিংস বা প্রোফাইল সেকশনে থাকা ‘ডিজিটাল ওয়েলবিয়িং’ অপশনে গিয়ে শর্টস সেকশন বন্ধ করার সুবিধাটি পাওয়া যাবে। বিশেষজ্ঞদের মতে, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্যের ওপর ছোট ভিডিওর নেতিবাচক প্রভাব কমাতে গুগলের এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *