প্রেমে পড়লে আপনার মস্তিষ্কে আসলে কী ঘটে?
April 18, 2026

পছন্দের মানুষকে দেখার পর হৃদস্পন্দন বেড়ে যাওয়া, হাতের তালু ঘামা এবং পেটে শিরশিরানি অনুভবের মতো শারীরিক প্রতিক্রিয়ার মূল কারণ হলো শরীরে অ্যাড্রেনালিন হরমোনের আকস্মিক বৃদ্ধি। প্রেমে পড়ার সময় শরীরে কেবল হরমোনের পরিবর্তনই ঘটে না, বরং প্রিয় মানুষের উপস্থিতিতে নানা ধরনের মানসিক ও শারীরিক সাড়া তৈরি হয়।
গবেষণায় দেখা গেছে, প্রেমে পড়ার বিষয়টি মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। এ সময় শরীরে ‘হ্যাপি’ ও ‘লাভ’ হরমোন নিঃসৃত হয়, যা ব্যথা-যন্ত্রণা কমাতে সাহায্য করার পাশাপাশি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।
