শীঘ্রই বাড়তে পারে জ্বালানির দাম: রিপোর্ট
May 9, 2026

৫ রাজ্যের নির্বাচন শেষ হতেই এবার জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির পথে কেন্দ্র। সরকারি সূত্রকে উদ্ধৃত করে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, আগামী ১৫ মে-র আগে দাম বাড়বে পেট্রোল-ডিজেলের। বাড়তে পারে গ্যাসের দামও। ইতিমধ্যেই এই বিষয়ে ভাবনা-চিন্তা শুরু করেছে সরকার। লিটার পিছু ৪ থেকে ৫ টাকা দাম বাড়তে পারে জ্বালানি তেলের। পাশাপাশি ১৪.৫ কেজির রান্নার গ্যাসের দাম একধাক্কায় বাড়তে পারে বলে খবর।
