সোনারপুরে হামলার শিকার অভিষেক, হাসপাতালে দেখতে গেলেন মমতা – এবেলা

সোনারপুরে হামলার শিকার অভিষেক, হাসপাতালে দেখতে গেলেন মমতা – এবেলা

এবেলা ডেস্কঃ

সোনারপুরে দলের নিহত কর্মীর পরিবারের সাথে দেখা করতে গিয়ে ভয়াবহ হামলার মুখে পড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার এই ঘটনার পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হুইলচেয়ারে বসা অবস্থায় তাঁকে হাসপাতালে প্রবেশ করতে দেখা যায়। খবর পেয়ে দ্রুত হাসপাতালে পৌঁছান পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সাংসদ ও শীর্ষ নেতারাও তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে সেখানে উপস্থিত হন।

অভিষেকের বয়ানে সুপরিকল্পিত হামলা

হাসপাতালে ভর্তি হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, তাঁকে লক্ষ্য করে ইট, ডিম ও জুতো ছোড়া হয়েছে এবং তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছে। ভাঙা চশমা দেখিয়ে তিনি এই ঘটনাকে গভীর ষড়ষন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন। অভিষেকের দাবি, স্থানীয় বাসিন্দারা নন, বরং রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে বিজেপি আগে থেকেই পরিকল্পনা করে বহিরাগতদের মাধ্যমে এই হামলা চালিয়েছে। তিনি এই ঘটনার দায়ভার স্থানীয় পুলিশ-প্রশাসনের ব্যর্থতার ওপর চাপিয়েছেন।

ঘটনার সূত্রপাত দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে, যেখানে রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে অভিষেক প্রবল বিক্ষোভের সম্মুখীন হন। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ধরণের হামলা রাজ্যের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা ও রাজনৈতিক সুস্থতার ওপর বড় ধরনের প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। বিরোধী রাজনৈতিক শক্তির সংঘাত যে চরম পর্যায়ে পৌঁছেছে, এই ঘটনা তারই একটি প্রতিফলন। এর ফলে আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *