লালবাড়িতে অবসান এক দীর্ঘ অধ্যায়ের, নেতাজির আসাম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে না পারার আফসোস ফিরহাদের – এবেলা

লালবাড়িতে অবসান এক দীর্ঘ অধ্যায়ের, নেতাজির অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে না পারার আফসোস ফিরহাদের – এবেলা

এবেলা ডেস্কঃ

২০১৮ থেকে ২০২৬ সালের দীর্ঘ সফর শেষে কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করলেন ফিরহাদ হাকিম। চেয়ারপার্সন মালা রায়ের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেওয়ার পর লালবাড়িতে আয়োজিত এক আবেগঘন সাংবাদিক বৈঠকে তিনি তাঁর মেয়াদকালের নানা কাজের খতিয়ান তুলে ধরেন। একই সঙ্গে নিজের একটি বড় আক্ষেপের কথাও প্রকাশ করেন, যা জড়িয়ে রয়েছে খোদ নেতাজি সুভাষচন্দ্র বসুর স্বপ্নের সঙ্গে।

মেয়র হিসেবে নিজের শেষ সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম বারবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, সুভাষচন্দ্র বসু এবং ড. বিধানচন্দ্র রায়ের মতো কলকাতার প্রাক্তন দিকপাল মেয়রদের অবদান স্মরণ করেন। তিনি জানান, কলকাতার মহানাগরিকের আসনে বসতে পেরে তিনি ধন্য। তবে নেতাজির একটি আসাম্পূর্ণ কাজ শেষ করে তাঁকে শ্রদ্ধা জানানোর প্রবল ইচ্ছা থাকলেও সময়ের অভাবে তিনি তা সম্পন্ন করে যেতে পারলেন না।

ঠনঠনিয়ার জলযন্ত্রণা ও নেতাজির সেই স্বপ্ন

নেতাজি সুভাষচন্দ্র বসু যখন কলকাতার মেয়র ছিলেন, তখন একবার প্রবল বর্ষণে উত্তর কলকাতার ঠনঠনিয়া এলাকায় ভয়াবহ জল জমেছিল। পরিস্থিতি খতিয়ে দেখতে নেতাজি স্বয়ং গামবুট পরে লালবাড়ি থেকে কোমর জল ঠেলে ঠনঠনিয়ায় পৌঁছেছিলেন। কলকাতার সেই ঐতিহ্যবাহী জলযন্ত্রণা আজও পুরোপুরি দূর করা সম্ভব হয়নি। ফিরহাদ হাকিম জানান, নেতাজির সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে এবং ঠনঠনিয়াকে জলমুক্ত করতে তিনি ঋষিকেশ পার্কে একটি অত্যাধুনিক ড্রেনেজ পাম্পিং স্টেশনের কাজ শুরু করেছিলেন। ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কাজ অনেকটাই এগিয়ে গেলেও মেয়র হিসেবে সেটির উদ্বোধন করার সুযোগ তাঁর হলো না।

মাঝপথে থমকে থাকা অন্যান্য প্রকল্প ও ভবিষ্যৎ প্রভাব

শুধু ঠনঠনিয়াই নয়, কলকাতার আরও একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় জল নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের কাজ বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। ফিরহাদ হাকিম উল্লেখ করেন যে, ইএম বাইপাস, ঢালাই ব্রিজের সংলগ্ন এলাকা, খিদিরপুর, গল্ফগ্রিন এবং কবিতীর্থে নতুন পাম্পিং স্টেশনের কাজ মাঝপথে রয়েছে। মেয়র পদ থেকে তাঁর এই আকস্মিক বিদায়ে প্রকল্পগুলোর গতি সাময়িকভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে বিদায়ী মেয়র আশা প্রকাশ করেছেন যে, আগামী দিনে যিনিই এই লালবাড়ির দায়িত্ব নেবেন, তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই আসাম্পূর্ণ কাজগুলো দ্রুত সম্পন্ন করবেন এবং নেতাজির দেখা স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *