NEET UG 2026 এর অ্যাডমিট ডাউনলোড শুরু, নতুন নিয়ম জেনে রাখুন – এবেলা

NEET UG 2026 এর অ্যাডমিট ডাউনলোড শুরু, নতুন নিয়ম জেনে রাখুন – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: অবশেষে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) প্রকাশ করল NEET UG পরীক্ষার অ্যাডমিট কার্ড। আগামী ২১ জুন অনুষ্ঠিত হতে চলেছে এই মেগা পরীক্ষা। পরীক্ষার্থীরা এখন সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তবে এবারের পরীক্ষায় শুধু অ্যাডমিট কার্ডই নয়, পরীক্ষার সময়সীমা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়মেও বড়সড় বদল এনেছে এনটিএ।

পরীক্ষার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাপ্লিকেশন নম্বর এবং জন্মতারিখ দিয়ে লগ-ইন করলেই অ্যাডমিট কার্ড পেয়ে যাবেন। পরীক্ষার দিন এই প্রবেশপত্রের প্রিন্ট কপি সঙ্গে রাখা বাধ্যতামূলক। শেষ মুহূর্তের জটিলতা এড়াতে দ্রুত এটি ডাউনলোড করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?

১. প্রথমে NEET-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।

২. সেখানে ‘NEET (UG) 2026 Admit Card’ লিঙ্কে ক্লিক করুন।

৩. এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ এবং সিকিউরিটি পিন দিয়ে লগ-ইন করুন।

৪. স্ক্রিনে অ্যাডমিট কার্ড চলে এলে তা ভালো করে দেখে প্রিন্ট আউট করে নিন।

পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর, বাড়ল সময়সীমা:

এবারের নিট পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে NTA। পরীক্ষার সময়সীমা ১৫ মিনিট বাড়িয়ে ১৯৫ মিনিট বা ৩ ঘণ্টা ১৫ মিনিট করা হয়েছে। পরীক্ষা শুরু হবে দুপুর ২টোয় এবং শেষ হবে বিকেল ৫টা ১৫ মিনিটে। এনটিএ জানিয়েছে, পরীক্ষা চলাকালীন বায়োমেট্রিক উপস্থিতি নথিভুক্ত করা এবং অন্যান্য প্রশাসনিক কাজে ছাত্র-ছাত্রীদের যে সময় নষ্ট হয়, তা পুষিয়ে দিতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি, ফিজিক্স এবং কেমিস্ট্রির জটিল অঙ্ক কষার জন্য প্রশ্নপত্রে রাফ ওয়ার্কের (Rough Work) জায়গাও বাড়ানো হয়েছে।

পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে দেওয়া রিপোর্টিং টাইম এবং নির্দেশিকা খুঁটিয়ে পড়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রবেশপত্রে কোনও ভুল থাকলে অবিলম্বে এনটিএ-র সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *