কলকাতায় শুরু ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযান, আজই নতুন ‘স্বচ্ছ অ্যাপ’ লঞ্চ করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে কলকাতা জুড়ে শুরু হলো বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। আগামী ২১ জুন ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ১৫ থেকে ২০ জুন পর্যন্ত ‘স্বচ্ছতা সে স্বাগত’ অভিযান পালন করছে কলকাতা পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের বিশেষ উদ্যোগে আজ, সোমবার দুপুর ৩টে নাগাদ একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অভিযানের জন্য তৈরি বিশেষ ‘স্বচ্ছ অ্যাপ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিন অনুষ্ঠান শুরু হওয়ার বেশ কিছুটা আগে থেকেই কলকাতা পুরভবনে তৃণমূলের একাধিক বিদায়ী পুরপ্রতিনিধি উপস্থিত হতে শুরু করেছেন। পুরসভা সূত্রে খবর, এই নতুন অ্যাপটির মাধ্যমে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং নাগরিকদের পুরপরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। আগামী পাঁচ দিন ধরে চলা এই অভিযানের মাধ্যমে কলকাতার প্রতিটি ওয়ার্ডে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিশেষ সাফাই অভিযান চালানো হবে বলেও জানা গেছে।
