তারাতলা দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু: শুরু ময়নাতদন্ত, বিকেলেই দেহ হাতে পাবে পরিবার – এবেলা

তারাতলা দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু: শুরু ময়নাতদন্ত, বিকেলেই দেহ হাতে পাবে পরিবার – এবেলা

এবেলা ডেস্কঃ

কলকাতা: তারাতলার ভয়াবহ দুর্ঘটনায় মৃতদের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার রাতেই এসএসকেএম (SSKM) হাসপাতালের পুলিশ মর্গে ৫ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ, বৃহস্পতিবার বাকি ৬ জনের ময়নাতদন্তের কাজ চলছে।

মর্গ সূত্রে খবর, মৃতদের তালিকায় রয়েছেন মুঙ্গেরের ঘি কুমার, একবালপুরের আসগর হুসেন, বাসন্তীর সাহিল সর্দার, গার্ডেনরিচের হাসান ইমাম, ধানবাদের গণেশ কালান্দি এবং রানিগঞ্জের নবীন সিংহ। এসএসকেএম হাসপাতালের মর্গে আজ সকাল থেকেই কঠোর নিরাপত্তার মধ্যে এই প্রক্রিয়া চলছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বিকেলের মধ্যে সমস্ত দেহ ময়নাতদন্তের পর আইনি প্রক্রিয়া মেনে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পরিবারের সদস্যদের কান্না আর শোকে হাসপাতাল চত্বরে এক ভারী পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *