কপালে তিলক আর গলায় তুলসীমালা, ছাত্রীকে বহিষ্কার করেও শিক্ষা দপ্তরের চাপে পিছু হঠল স্কুল! – এবেলা
July 10, 2026

এবেলা ডেস্কঃ
পুরুলিয়ার পাড়া গার্লস হাইস্কুলে তিলক ও তুলসীমালা পরে আসায় একাদশ শ্রেণির এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠল। প্রার্থনা সভায় সকলের সামনে তার তিলক মুছিয়ে দেওয়া হয়। পরিবারের প্রতিবাদের জেরে স্কুল কর্তৃপক্ষ তাকে ট্রান্সফার সার্টিফিকেট ধরিয়ে দেয়। অপমানিত ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে মা থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
বিষয়টি প্রকাশ্যে আসতেই শিক্ষা দপ্তর কড়া পদক্ষেপ নেয় এবং দ্রুত রিপোর্ট তলব করে। মন্ত্রী নদিয়ারচাঁদ বাউরি ছাত্রীর পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অবশেষে শিক্ষা দপ্তরের প্রবল চাপে পিছু হঠতে বাধ্য হয় স্কুল কর্তৃপক্ষ। বহিষ্কারের নির্দেশ প্রত্যাহার করে ওই ছাত্রীকে পুনরায় স্কুলে ফিরিয়ে নেওয়া হয়েছে। প্রশাসন তার নির্বিঘ্ন পঠনপাঠন নিশ্চিত করেছে।
