৪৪০ কোটি টাকার তহবিল নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে ঋতব্রত শিবির! – এবেলা

৪৪০ কোটি টাকার তহবিল নিয়ে এবার সরাসরি সুপ্রিম কোর্টে ঋতব্রত শিবির! – এবেলা

এবেলা ডেস্কঃ

তৃণমূলের তহবিলের পূর্ণ অধিকার পেতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে ঋতব্রত শিবির। কালীঘাটের অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি টাকা ইডি ফ্রিজ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্তে ১৬০ কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ট্যাক্স হেভেন কেম্যান দ্বীপপুঞ্জের একটি শেল কো ম্পা নির মাধ্যমে ১৭ লক্ষ মার্কিন ডলারের অসঙ্গতিপূর্ণ ঋণের তথ্য মিলেছে। এই নজিরবিহীন আর্থিক দুর্নীতির নেপথ্যে থাকা কেম্যান-যোগের তদন্ত ও অভিষেকের বিরুদ্ধে পদক্ষেপের দাবি জানিয়েছেন ঋতব্রত।

এই আবহে নিজেদের ‘আসল’ তৃণমূল প্রমাণ করতে সংগঠন ঢেলে সাজাচ্ছে ঋতব্রত শিবির। তপসিয়ার কার্যালয়ে জাতীয় কর্ম সমিতির বৈঠকের মাধ্যমে শুক্রবারই রাজ্য সভাপতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ বণ্টন করা হতে পারে। পাশাপাশি, শনিবার একটি হেভিওয়েট প্লেনারি সেশনেরও ডাক দেওয়া হয়েছে। আইনি ও রাজনৈতিক—উভয় পথেই এবার প্রতিপক্ষকে টেক্কা দিতে মরিয়া তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *