শাহী সাক্ষাতের পরই নবান্নে প্রসেনজিৎ! জল্পনা উড়িয়ে হঠাৎ কী জানালেন মেগাস্টার? – এবেলা

শাহী সাক্ষাতের পরই নবান্নে প্রসেনজিৎ! জল্পনা উড়িয়ে হঠাৎ কী জানালেন মেগাস্টার? – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাতের ঠিক দু’দিন পরেই বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন মেগাস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই জোড়া বৈঠককে কেন্দ্র করে রাজ্য রাজনীতি ও সিনেমহলে জোর জল্পনা শুরু হয়। অনেকেই প্রশ্ন তোলেন, তবে কি গেরুয়া শিবিরে যোগ দিয়ে রাজ্যসভার সাংসদ হতে চলেছেন অভিনেতা?

নবান্ন থেকে বেরিয়ে সমস্ত রাজনৈতিক জল্পনা সপাটেই উড়িয়ে দিয়েছেন প্রসেনজিৎ। তিনি স্পষ্ট জানান, এই সাক্ষাতের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মূলত বাংলা সিনেমা ও টলিউডের সার্বিক উন্নতি, শুটিংয়ের সমস্যা এবং মহানায়ক উত্তমকুমারের স্মরণ নিয়ে আলোচনা করতেই তাঁর এই নবান্ন সফর। পাশাপাশি, ইন্ডাস্ট্রির স্বার্থে আগামী দিনে নতুন কোনও কমিটির দায়িত্ব পেলে তা সানন্দে গ্রহণ করবেন বলেও জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *