শিশুর হাতে স্মার্টফোন দিয়ে চরম বিপদ ডাকছেন না তো? বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন আশাকর্মীরা! – এবেলা

শিশুর হাতে স্মার্টফোন দিয়ে চরম বিপদ ডাকছেন না তো? বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেবেন আশাকর্মীরা! – এবেলা

এবেলা ডেস্কঃ

শিশুদের স্মার্টফোন আসক্তি রুখতে এবার ময়দানে নামছেন আশাকর্মীরা। সন্তানকে শান্ত রাখতে অভিভাবকরা প্রায়শই তাঁদের হাতে স্মার্টফোন তুলে দেন। এর জেরে শিশুদের মনোযোগের অভাব, দেরিতে কথা বলা, চোখের ক্ষতি এবং নানা আচরণগত সমস্যা বাড়ছে। গ্রামেগঞ্জে বাড়ি বাড়ি গিয়ে শিশুদের এই মোবাইল আসক্তি চিহ্নিত করতে এবং অভিভাবকদের সচেতন করতেই নতুন এই উদ্যোগ নিয়েছে কেন্দ্র।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নির্দেশে ইতিমধ্যেই আশাকর্মীদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাড়ি বাড়ি সমীক্ষার সময় তাঁরা ‘CBAT’ ফর্মে শিশুদের মোবাইল ব্যবহারের তথ্য সংগ্রহ করবেন। শিশু দিনে কতক্ষণ মোবাইল ঘাটে এবং তার আচরণে কী পরিবর্তন আসছে, তা ফর্মে লিপিবদ্ধ করা হবে। প্রাথমিক এই স্ক্রিনিংয়ের পর স্কুল ও অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতেও এই সচেতনতা কর্মসূচি শুরুর পরিকল্পনা রয়েছে সরকারের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *