মেট্রোর কাজে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! কোন পথে চলবে গাড়ি? – এবেলা

মেট্রোর কাজে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! কোন পথে চলবে গাড়ি? – এবেলা

এবেলা ডেস্কঃ

মেট্রো রেলের কাজের জন্য টানা ৬০ ঘণ্টা বন্ধ থাকছে কলকাতার চিংড়িঘাটা উড়ালপুল। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের নির্দেশিকা অনুযায়ী, ১০ জুলাই রাত ৮টা থেকে ১৩ জুলাই সোমবার সকাল ৮টা পর্যন্ত এই উড়ালপুলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। মূলত কমলা লাইনের মেট্রো প্রকল্পের সেগমেন্ট লঞ্চের জন্যই এই জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে নিউটাউন পর্যন্ত মেট্রো পরিষেবা চালুর লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে।

উড়ালপুল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের সুবিধার্থে বিকল্প রুটের ঘোষণা করেছে পুলিশ। চিংড়িঘাটা দিয়ে সল্টলেকগামী উত্তরমুখী যানবাহনগুলিকে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। এই সমস্ত গাড়িগুলি বেলেঘাটা মেন রোড ও ইএম বাইপাস ক্রসিং থেকে ব্রডওয়ে হয়ে সল্টলেকে যাতায়াত করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *